১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ

নিউজ ডেস্ক।।

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়নের সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে বিগত ৩০ ও ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সপ্তদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হয়।

প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১,৯৩,৯৭৮ জন পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬,০৮,৪৯২ জন। তন্মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০,১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩,০২,৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২,১৫,৮৭৯ জন।

এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩০ ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় স্কুল-২ পর্যায়ে ১৫,৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২,৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭৩,১৯৩ জনসহ সর্বমোট ১,৫১,৪৩৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের হার ২৪.৮৯%।

পরীক্ষার ফলাফল http://ntrca.teletalk.com.bd/result/ লিংক থেকে বিস্তারিত জানা যাবে। তাছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বাংলাদেশ লিঃ হতে SMS-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম জামান/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.