স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

শিক্ষাবার্তা ডেস্কঃ নগরের চান্দগাঁও থানা এলাকায় ৭ম শ্রেণির এক বিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

বুধবার (২২ ফেব্রুুয়ারি) ভোরে এই ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. রাসেল প্রকাশ রাসেল হিজড়া (২১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চান্দঁগাও থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই ৭ম শ্রেণির ছাত্রীর বয়স (১৪)।

ভুক্তভোগী তার সৎ মায়ের সঙ্গে থাকতো এবং নগরের মোহরার একটি স্থানীয় বিদ্যালয়ে পড়াশোনা করতো।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাবা-মা বকা দিলে মেয়েটি অভিমানে বাড়ি থেকে বের হয়ে বিদ্যালয় প্রাঙ্গণের কাছে ঘোরাফেরা করেছিল। যেখানে গ্রেফতার রাসেল মেয়েটিকে আশ্রয়ের নামে তার ঘরে নিয়ে যায়। রাতে সেখানেই মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সেখানে ওই ছাত্রীকে মারধরও করা হয়েছিল।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এক শিক্ষকের কল পেয়ে বিদ্যালয়ের পিছন থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। মেয়েটি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. রাসেল প্রকাশ রাসেল হিজড়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০২/২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.