এইমাত্র পাওয়া

২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বৃত্তির ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।সচিব বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যে আমরা চূড়ান্ত ফল ঘোষণা করতে পারব বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি জানিয়েছেন।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করায় সরাসরি বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তি পরীক্ষায় প্রায় ৬ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষার ফলের ভিত্তিতে ৮০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর অর্ধেক ছাত্র, বাকি অর্ধেক ছাত্রী।পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টার মধ্যে চার বিষয়ের মোট ১০০ নম্বরের বৃত্তি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা হারে মাসিক বৃত্তি পেয়ে থাকে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.