মোঃ রিয়াজুল ইসলাম, জেলা প্রতিবেদক, পটুয়াখালীঃ‘বঙ্গবন্ধু’র অবদান, কৃষিবিদ ক্লাস ওয়ান’ স্লোগানকে প্রতিপাদ্য করে উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জাতীয় কৃষি দিবস ২০২৩’ পালিত হয়েছে।
সোমবার(১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। পরে একাডেমিক ভবনের সামনে থেকে ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর মোহাম্মাদ আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অ:দা:) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন এবং বলেন তোদেরকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হল তোরা তা রক্ষা করিস।
তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এর চ্যালেঞ্জ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনানুযায়ী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে পুষ্টি সমৃদ্ধ খাদ্য সরবরাহের লক্ষ্যে টেকসই প্রযুক্তির প্রসার ঘটাতে হবে।
এছাড়াও তিনি কৃষিবিদ দিবস প্রতিষ্ঠা করার জন্য মাননীয় খাদ্য মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাসিমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
