নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া হানুয়া দাখিল মাদ্রাসায় ১৮ জন শিক্ষার্থীর পাঠদানে ১৫ জন শিক্ষক এবং ৩ জন কর্মচারী নিয়োজিত। দূর্নীতি ও অনিয়মের অভিযোগে অধ্যক্ষ’র অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গতকাল রবিবার মাদ্রাসার সামনে বিক্ষুব্ধ শতাধিক নারী ও পুরুষ মিলে দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলামের অপসারণের দাবীতে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছে।
এসময় উপস্থিত ছিলেন দাতা সদস্য আব্দুল হাই রায়ের মেয়ে হাসিনা বেগম, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি লালন ফকির, ইউপি সদস্য হানিফ হাওলাদার, স্থানীয় শামিম খান, রাশিদা বেগম,ফজিলা বেগম, হেনোয়ারা বেগম, রাব্বি খান,বাশার খান,ফরিদ খান, স্বপন হাওলাদার, ইউসুফ ফকির, জাহিদ হাওলাদার নাজমুল মোল্লা, রুবেল খান,সাইফুল ইসলামসহ শতাধিক লোকজন। তারা অভিযোগ করে বলেন মাদ্রাসার অধ্যক্ষ’র বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। তার সীমাহীন দুর্নীতির কারনে মাদ্রাসার করুন দশা এবং শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এক কথায় অত্র মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধংশের পথে।
বিক্ষুব্ধরা আরো অভিযোগ করে বলেন ওই প্রতিষ্ঠানে মাত্র ১৮ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক-কর্মচারী রয়েছে ১৮ জন। এছাড়াও অধ্যক্ষ বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, হাজিরা খাতায় অনিয়ম, স্বেচ্ছাচারিতা,রাতের আঁধারে কমিটি গঠনসহ ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেন ওই মাদ্রাসার দাতা সদস্য, শিক্ষক, কর্মচারী, অভিভাবকসহ স্থানীয়রা। তারা আরো জানান, অধ্যক্ষ তার দূর্নীতি ও অনিয়ম ঢাকতে অবৈধভাবে পকেট ম্যানেজিং কমিটি তৈরী করে ইচ্ছা স্বাধীন ভাবে কাজ করে যাচ্ছেন। অভিযোগের ব্যাপারে অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম জানান মাদ্রাসায় বর্তমানে নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে। মুলত পুর্ব শত্রুতা আদায়ের জন্য কতিপয় অসাধুরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এবং মাদ্রাসার দাতা সদস্যদের পরিবারের সদস্যরা দুই দিন ধরে বাথরুমে তালাবদ্ধ করে রাখে তাই শিক্ষার্থীদের উপস্থিতি কম।
ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম জানান অভিযোগগুলো ভিত্তিহীন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম জাহিদুল ইসলাম জানান তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে ওই দুর্নীতিবাজ অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলামকে দ্রুত ওই মাদ্রাসা থেকে অপসারণ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন কর্মসূচির হুশিয়ারী দেন বিক্ষুব্ধরা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
