নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে অধ্যক্ষ আলমগীর হোসেন খান এর ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থ। মেলায় বইটি পাওয়া যাচ্ছে সোহরাওর্য়াদী উদ্যান অংশের ‘চারু সাহিত্যাঙ্গন’ প্রকাশনীর ৫৪৮ নম্বর স্টলে। শনিবার সন্ধ্যায় ‘চারু সাহিত্যাঙ্গন” প্রকাশনীর সামনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থটিতে মুলত আদর্শ শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক তৈরি করা এবং আদর্শ মানুষ তৈরির কলাকৌশলী ইত্যাদি ।

গ্রন্থট সম্পর্কে অধ্যক্ষ আলমগীর হোসেন খান বলেন, ‘আলোকিত মানুষ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য। শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে। শিক্ষার্থীরা পড়ালেখার মাধ্যমে সুশিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন পর্যায়ে অবদান রাখবে। আলোকিত মানুষ গড়তে সহায়ক হিসেবে কাজ করবে ‘আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে’ গ্রন্থটি।
গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোঃ মোফাজ্জল হোসেন মন্টু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুর রব মোল্লা, বাংলাদশ শিক্ষক সমিতির (বিটিএ) অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওসার আহম্মেদ, প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, কবি শামিমা সুলতানাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, রকমারি ডটকমের মাধ্যমে অনলাইনেও ২৫ শতাংশ ছাড়ে বইটি পাওয়া যাবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০২/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
