এইমাত্র পাওয়া

সুবর্ণচরে নবযোগদানকৃত সহকারী শিক্ষকগনের বরণ অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা নোয়াখালীর আয়োজনে অদ্য ১১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় সুবর্ণচরস্থ চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে যুগ্ম সাধারন সম্পাদক রাসেদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বেলায়েত হোসেন, চেয়ারম্যান, ৬নং চর আমান উল্যা ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, অ্যাডভোকেট মোঃ আবুল বাসার, , চেয়ারম্যান, ৩নং চরক্লার্ক ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ আমিনুল ইসলাম রাজিব , চেয়ারম্যান, ২নং চরবাটা ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, মোঃ সাইফুল্লাহ খসরু , চেয়ারম্যান, ৫নং চর জুবিলী ইউনিয়ন পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, হাফেজ আহাম্মদ, সহকারী প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, সুবর্ণচর, মোঃ নুর আলম, সভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, জনাব মোঃ লোকমান হোসেন, সিনিয়র সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ আবদুল আজিজ, , সহসভাপতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, নোয়াখালী, অ্যাডভোকেট মোঃ নিজাম উদ্দিন হক, নোয়াখালী জজ কোর্ট, জনাব মোঃ কামাল হোসেন, চেয়ারম্যান, সুবর্ণ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, সুবর্ণচর। এ সময় বক্তব্য উপস্থাপন করেন মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোঃ এমদাদ উল্যা, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ৪ নং চর ওয়াপদা ইউনিয়ন শাখা,নোয়াখালী , অনুপম চন্দ্র পাল, কোষাধ্যক্ষ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, মোহাম্মদ নিজাম উদ্দিন, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, হাজেরা খাতুন, মহিলা সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নবীনদের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন জেনিফার তাসনিম মিতু, সহকারী শিক্ষক, চরজুবলী সপ্রাবি ও প্রিয়জত দাস, সহকারী শিক্ষক, সাতাইশদ্রোন সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর প্রমূখ। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত অসুস্থ শিক্ষকগণের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান পরিচলনা করেন যোগাযোগ সম্পাদক মোঃ আবদুর রহমান, সহকারী শিক্ষক, চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুবর্ণচর, নোয়াখালী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মোহাম্মদ আবুল কাশেম, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ৬নং চর আমান উল্যা ইউনিয়ন শাখা,সুবর্ণচর ও গীতা পাঠ করেন মাধব চন্দ্র পাল, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ১নং চরজব্বর ইউনিয়ন শাখা,সুবর্ণচর।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষকগণকে সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে বরণ করে নেন। স্বাগত বক্তব্যে সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী সমিতির গৌরবময় অতীত কর্মকাণ্ড তুলে ধরে নতুন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ছায়াতলে এসে সমিতির কার্যক্রমকে বেগবানের মাধ্যমে শিক্ষকগণের যৌক্তিক দাবী দাওয়া আদায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। বক্তাগণ তাদের বক্তব্যে ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সরকারের মিশন বাস্তবায়নে যোগ্য নাগরিক উপহার দেয়ার প্রয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে আন্তরিকতার সাথে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা এবং শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার সকল প্রচেষ্টা অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানান। বক্তারা শিক্ষকগণের ন্যায্য প্রাপ্তির ক্ষেত্রে তাদের সামর্থ্যের মধ্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি কামনা করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.