এইমাত্র পাওয়া

দেশের প্রথম স্মার্ট সিটি হবে নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী

শিক্ষাবার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জকে প্রথম স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা ১১টায় রূপগঞ্জের জনতা উচ্চবিদ্যালয় সংলগ্ন রাজউকের কমার্শিয়াল প্লট মাঠে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

এর আগে দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, কিছুক্ষণ আগে আমরা পাতাল রেলের কাজের উদ্বোধন করলাম। এর আগে উড়াল মেট্রোরেল উপহার দিয়েছি। এটা ওপর দিয়ে যাচ্ছে, এবার মাটির নিচ দিয়ে পাতাল রেল। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো।

৫২ হাজার ৫৬১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে তৈরি হতে যাচ্ছে এই পাতালরেল। রূপগঞ্জের পীতলগঞ্জ থেকে শুরু হয়ে জোয়ারসাহারার নতুনবাজারে পাতালরেল যুক্ত হবে কমলাপুর-বিমানবন্দর মেট্রোরেলের রুটের সঙ্গে। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল যাবে মাটির নিচ দিয়ে। তবে পীতলগঞ্জ থেকে নতুনবাজার পর্যন্ত ৩০০ ফুট সড়কের ওপর দিয়ে যাবে রেললাইন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০২/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.