আফতাব তাজ।।
বেতন বৈষম্য ও গ্রেড পরিবর্তনের আন্দোলন নিয়ে এখন মুখোমুখি অবস্থানে রয়েছে অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষকরা। একদিকে শিক্ষকরা ঘোষণা অনুযায়ি তিনদিন ধরে কর্মবিরতি পালন করছে, অপরদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আন্দোলনের বিপরীতে একাধিক সতর্কতামূলক চিঠি এবং বিজ্ঞপ্তি জারি করেছে। এসব চিঠি এবং বিজ্ঞপ্তিতে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
সর্বশেষ গতকাল ১৬ অক্টোবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোহেল আহমেদ (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও উপজেলা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বেতন বৈষম্য ও গ্রেড পরিবর্তনের আন্দোলনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগণকে চিহ্নিত করে প্রতিদিন উপজেলা থেকে তথ্য সংগ্রহপূর্বক যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রধান কার্যালয়কে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে ১৪ অক্টোবরও এধরণের একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
