শিক্ষক কল সেন্টার!

মির্জা রিজওয়ান আলম।।
বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে কয়েক কোটিই শিক্ষার্থী। পডাশোনা করতে গিয়ে তারা নানা সমস্যার মুখোমুখি হয়, যার সমাধান করতে পারেন একজন শিক্ষক।

কিন্তু শিক্ষকদের ‘শিক্ষকসুলভ’ আচরণের অভাবসহ নানা কারণে অধিকাংশ শিক্ষার্থী নিজের স্কুলের শিক্ষকদের কাছে প্রয়োজনীয় সহযোগিতা পাচ্ছে না।

বিভিন্ন বিষয়ের পাঠ ছাড়াও শিক্ষার্থীরা দরকারি তথ্য জানতে অভিজ্ঞ শিক্ষকের সঙ্গে যাতে কথা বলতে পারে, এ লক্ষ্যে শিক্ষকদের সমন্বয়ে একটি কল সেন্টার খোলা যেতে পারে।

আজকাল অবশ্য ইন্টারনেটে এই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে। কিন্তু দেশের সব শিক্ষার্থীর কাছে ইন্টারনেট সংযোগ নেই। তাই একটি কল সেন্টার খোলা যেতেই পারে। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একইসঙ্গে শ্রদ্ধেয় শিক্ষকদের স্বভাব নিয়ে সমালোচনা করার জন্য ক্ষমা চাইছি।

লেখক: শিক্ষার্থী, টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজ, মাদারীপুর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.