এইমাত্র পাওয়া

ফের একাদশে ভর্তির সুযোগ

আসন পূরণ না হওয়ায় আবারও কলেজে ভর্তি আবেদনের সুযোগ দিতে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে অনলাইনের মাধ্যমে পুনরায় ভর্তি আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সোমবার (২৩ জানুয়ারি) এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সাড়ে ১৭ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে সাড়ে ১৩ লাখের বেশি শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলেন। চার লাখের বেশি শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেননি। বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি আবেদন না করায় পুনরায় তাদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আমাদের বিপুল সংখ্যক শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদনই করেননি। যারা আবেদন করেননি তাদের মধ্যে সবাই ঝড়ে পড়ার মতো না। নানা কারণে তারা আবেদনের সুযোগ পাননি। তাই পুনরায় তাদের আবেদনের সুযোগ দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু করা হবে বলেও জানান তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.