ইবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

ইবি প্রতিনিধি এম বি রিয়াদ:
“নিরাপদ খাদ্য, আমাদের অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব খাদ্য দিবস-২০১৯ পালিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় কঞ্জুমার ইয়ুথ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে দিবসটি পালিত হয়।

জানা যায়, সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অনুষদ ভবনের সামনে থেকে বিভিন্ন ফেস্টুন হাতে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে মিলিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ইংরেজি বিভাগেরর অধ্যাপক ড. মোহাঃ মাহের আলী এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্বব্যাপি দরিদ্র ও পুষ্টিহীনতা দূর করে ক্ষুধামুক্ত পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO (Food and Agricultural Organisation)। ১৯৭৯ সালে সংস্থাটির ২০ তম সাধারণ সভায় হাঙ্গেরির বিজ্ঞানী ড. পল রোমানি বিশ্বব্যাপি খাদ্য দিবস পালনের প্রস্তাব করেন। তার প্রস্তাবের পর ১৯৮১ সাল থেকে প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস পালিত হয়ে আসছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.