গাংনীতে জাতীয় তামাক মুক্ত দিবস পালন

গাংনী প্রতিনিধিঃ
“বাংলাদেশে ই-সিগারেট নিষিদ্ধ করা হোক” প্রতিপাদ্য বিষয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় তামাকমুক্ত দিবস পালনে লিফলেট ক্যাম্পেইন করা হয়েছে। বুধবার সকাল দশটার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মার্কেট থেকে শুরু করে বাজারের বিভিন্ন পাবলিক প্লেসে লিফলেট বিতরণ করা হয়েছে।

ক্যাম্পেইনে লিফলেট বিতরণ করেন বে-সরকারী সংগঠন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তৌহিদ উদ দৌলা রেজা, স্বদেশ হিউম্যান অ্যাসিস্ট্যান্ট সোসাইটির নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক, ওআরডি নির্বাহী পরিচালক আবু হোসেন ও সানঘাট পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহিবুল আলম।

বাংলাদেশে ২০১১ সাল থেকে সারাদেশে বাংলাদেশ তামাক বিরোধী জোট, ডাবিউবিবি ট্রাস্ট এবং তামাক নিয়ন্ত্রণে কার্যরত সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে প্রতি বছর ৯ অক্টোবর জাতীয় তামাকমুক্ত দিবস হিসেবে পালন করে আসছে। এ বছরও দিবসটি পালনে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে লিফলেট ক্যাম্পেইন শেষে মেহেরপুর জেলা প্রশাসকের নিকট সংগঠন গুলোর পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে গতিশীল করতে পত্র প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.