নিউজ ডেস্ক।।
দেশের সরকারি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা ও পহেলা জানুয়ারি বই উৎসবের কারণে শীতকালীন ছুটি বাতিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে আগের ঘোষণা অনুযায়ী বড়দিনের ছুটি বহাল থাকবে।
রোববার (১৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনীষ চাকমা সই করা অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটির ক্যালেন্ডারে সাত দিন শীতকালীন অবকাশের কথা উল্লেখ ছিল।
অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ সালের ছুটি অনুযায়ী ছুটির তালিকায় যিশুখ্রিষ্টের জন্মদিন বা বড়দিন ও শীতকালীন অবকাশের জন্য ২২ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর সাত দিন পর্যন্ত ছুটির উল্লেখ রয়েছে। তবে, আগামী ৩০ ডিসেম্বর প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি, ডিআর ও ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম, বই বিতরণ উৎসবের প্রস্তুতি এবং ২০২১ শিক্ষাবর্ষের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন ও ফলাফল প্রকাশের জন্য শীতকালীন অবকাশ সংক্রান্ত ছুটি বাতিল করা হলো। শুধুমাত্র ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিনে ছুটি বহাল থাকবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
