এইমাত্র পাওয়া

ঘূর্ণিঝড়ের কারণে আগামীকাল তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

নিউজ ডেস্ক।।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আগামীকাল মঙ্গলবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, ঘূর্ণিঝড়কবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এম এ খায়ের বলেন, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানও বন্ধ থাকবে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.