এইমাত্র পাওয়া

নতুন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম

নতুন মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ পেয়েছেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ২২তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে খন্দকার আনোয়ারুলকে এ নিয়োগ দেয়।

উল্লেখ্য বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন। আগামী তিনি বছরের জন্য তাকে নিয়োগ দেয়া হচ্ছে। ১ সেপ্টেম্বর তার যোগদানের কথা রয়েছে। মোহাম্মদ শফিউল আলম ২০১৫ সালের ২৯ অক্টোবর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে যোগ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.