এইমাত্র পাওয়া

নোয়াখালীতে প্রাথমিক ঐক্য পরিষদের মতবিনিময়

আগামিকাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতির কর্মসুচি পালনে নোয়াখালীতে ঐক্য পরিষদের মতবিনিময়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ, নোয়াখালী জেলা শাখার আয়োজনে অদ্য ১৩ অক্টোবর- ২০১৯ রোজ রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় মাইজদী পিটিআইএর হলরুমে আহবায়ক কমিটির আহবায়ক জনাব মোঃ আব্দুল আলিম ভূইয়া সুজনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষকগণের দীর্ঘ দিনের প্রত্যাশিত দাবী প্রদান শিক্ষকের ১০ গ্রেড ও সহকারি শিক্ষকগণের ১১ তম গ্রেড ঘোষনার দাবীতে কেন্দ্রীয় কমিটির ঘোষিত আগামিকাল থেকে ১৭ তারিখ পর্যন্ত কর্ম বিরতি ও ২৩ অক্টোবর ২০১৯ ঢাকায় মহাসমাবেশ সফল এবং সার্থক করার প্রয়োজনে সকল উপজেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুূষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলার সম্বনয়ক আবু নাসের আতিক, সোনাইমুড়ী উপজেলার আহবায়ক মিজানুর রহমান, সেনবাগ উপজেলার আহবায়ক মোঃ আবদুস সহিদ, কবির হাট উপজেলার আহবায়ক মোঃ আবদুল করিম,সুবর্ণচর উপজেলার আহবায়ক বাবুল চন্দ্র মজুমদার, কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়ক ফয়েজ আহাম্মদ, সদর উপজেলার আহবায়ক আহসান উল্লাহ হেলাল, জেলা কমিটির সদস্য শাহেদ খোকন, মোঃ আলমগীর হোসেন, জেলা আহবায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিউর, উপদেষ্টা মোঃ মনির উদ্দিন। বক্তরা দ্যর্থহীন কন্ঠে বলেন দাবী আদায় করেই আমরা কর্মে ফিরব। আমাদের এ ঐক্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ নস্যাৎ করতে পারবে না ইনশআল্লাহ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.