নিউজ ডেস্ক।।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শাখাওয়াত উল্লাহর সভাপতি সাধারন সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের এক মত বিনিময় সভা অনুূষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় ঐক্য পরিষদ কর্তৃক ১৪ অক্টোবর- ২০১৯ তারিখ থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচী পালন ও ঢাকার মহাসমাবেশে অংশগ্রহন নিশ্চিতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় মতামত ব্যক্ত করেন প্রধান শিক্ষক ফিরোজ আহাম্মদ, সহকারি শিক্ষক শারমিন সুলতানা, শারমিন আকতার, রোজিনা অাকতার, মোঃ মোস্তফা, মোঃ রাশেদ আনোয়ার হোসেন প্রমূখ। আলোচনা শেষে সঞ্চালক ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিসহ চরবাটা আনছার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল চন্দ্র মজুমদার কে আহবায়ক, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রাশেদ আনোয়ার হোসেন কে যুগ্ম আহবায়ক, মুন্সীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেজা উদ্দিন কে সদস্য সচিব ও চরবাটা হাজীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনুপম চন্দ্র পাল কে মূখপাত্র করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটির সদস্যবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার অঙ্গিকার ব্যক্ত করেন। তারা বলে প্রধান শিক্ষকের ১০তম গ্রেড ও সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবি নিশ্চিত না হওয়া কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী সকলের সহযোগিতা ও অংশগ্রহনের মাধ্যমে যথাযথভাবে পালন নিশ্চিত করবেন বলে উপস্থিত শিক্ষকবৃন্দকে আশ্বস্ত করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
