নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হবে।
শনিবার ঢাবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুর ১টার পর পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৫ হাজার ১০৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নেয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
