অনলাইন ডেস্ক।।
সীমান্তে উত্তেজনার কারনে ঘুমধুম বিদ্যালয়টি বন্ধ রেখে পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলা প্রথমপত্র পরীক্ষা ঐ কেন্দ্রে হলেও বাংলা দ্বিতীয় পত্রের জন্য কুতুপালং উচ্চ বিদ্যালয়ে নেওয়া হবে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জেলা প্রশাসনের জানিয়েছে, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। তারা ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করতে বলেছেন। কেন্দ্র পরিবর্তন করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছি।’
তিনি আরও বলেন, বিষয়টি শিক্ষামন্ত্রী ও উপমন্ত্রীকে জানানো হয়েছে। সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছে, তিনি অনুমতি দিয়েছেন। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ঘুমধুম কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে কিছু যানবাহন রাখা হবে। ইতোমধ্যে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তারা কাজ করছেন বলে জানান বোর্ডের চেয়ারম্যান। ৪১৯ জন পরীক্ষার্থী কুতুপালংএয়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবে।
কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মন্নান জানান, ঘুমধুমের শিক্ষার্থীদের জন্য কুতুপালং কেন্দ্র প্রস্তুত আছে।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি বলেন, দুর্ঘটনা এড়াতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে কক্সবাজারে স্থানান্তর করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
