নিজস্ব প্রতিবেদক।।
রাজধানীর রমনা থানা এলাকার বেইলীরোডে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ মফিজুল ইসলাম মাহিন (২১) নামে এক যুবকসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।
রবিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর ছাত্রলীগের (দক্ষিণ) সভাপতি মেহেদী ও সাধারণ সম্পাদক যুবায়েরের অনুসারিদের মধ্যে বেইলী রোডের কেএফসির সামনে এ সংঘর্ষ বাধে।মাহিনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
দুই গ্রুপের অন্তত ১০/১২ জন আহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুলের নেতৃত্বে তাদের উপর হামলা করা হয় বলে দাবি করেন মাহিনকে হাসাপাতালে নেওয়া আনোয়ার।
হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহিন। তিনি ছাত্রলীগের শান্তিনগর ইউনিটের সভাপতি এবং ১৩নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি। তার বাবার নাম নূর মোহাম্মদ। গ্রামের বাড়ি ফরিদপুর।
আনোয়ার বলেন, দুই দিন আগে স্থানীয় পর্যায়ে রমনা থানা ছাত্রলীগ এর নেতাকর্মীদের সঙ্গে মাহিনের এক কর্মীর ঝামেলা হয়। এর জের ধরে রবিবার দক্ষিণের ছাত্রলীগ নেতারা মীমাংসার জন্য মাহিনকে ডাকেন। দক্ষিণের ছাত্রলীগের সভাপতি মেহেদীসহ রমনা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল সেখানে উপস্থিত ছিলেন। রাতে বেইলি রোডের কেএফসির সামনে ১০ থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে যায় মাহিন। এসময় কামরুলের সঙ্গে থাকা ৪০ থেকে ৫০ জন মাহিনদের উপর অতর্কিত হামলা চালায়। চাপাতি দিয়া মাহিনের মাথায় আঘাত করে। গুরুতর জখম হওয়ায় আটটি সেলাই দেওয়া লাগছে। মাহিনের সঙ্গে থাকা অন্যদেরও মারধর করেছে।
এ অভিযোগের বিষয়ে কামরুলের বক্তব্য পাওয়া যায়নি।
রমনা মডেল থানার ওসি মনিরুল ইসলাম দেশ বলেন, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় মাহিন নামের একজন আহত হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
