নিউজ ডেস্ক।।
দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, রূপালী ও অগ্রণী নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৪ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীরকে একই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও সোনালী ব্যাংকের ডিএমডি মুর্শেদুল কবীরকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেলে তাদের নিয়োগ কার্যকর হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
