নিউজ ডেস্ক।।
বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সপ্তাহে এক দিন অনলাইনে ক্লাস নেওয়া এবং পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ মনিটরিং কমিটিও গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ আগস্ট থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার জবিতে অনলাইনে ক্লাস হবে। বন্ধ থাকবে ওই দিন শিক্ষক-শিক্ষার্থীদের পরিবহন সুবিধা। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান এবং দপ্তর প্রধানের নেতৃত্বে মনিটরিং কমিটি করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
