এইমাত্র পাওয়া

শিক্ষককে মারধরের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ ডেস্ক।।

খুলনায় কয়রা উপজেলায় এক শিক্ষককে মারধর করার মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে র‍্যাব-৬ এর একটি দল উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার (২২ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হবে।

ওই শিক্ষকের নাম মাসুদুর রহমান। তিনি কয়রা উপজেলার উত্তরচক আমিনীয়া বহুমুখী কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে ওই শিক্ষকের স্ত্রী সাদিয়া সুলতানা বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাহারুল ইসলামসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন।

ভুক্তভোগী অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, ‘মাদ্রাসায় ইউপি চেয়ারম্যানকে সভাপতি না করায় তার নির্দেশে আমাকে মারধর করা হয়েছে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.