নিউজ ডেস্ক।।
চিত্রজগতে টিকে থাকার জন্য ফিটনেসের বিকল্প নেই। এ কারণে রুপালি জগতের প্রায় সবাই কম-বেশি ডায়েট মেনে চলেন। এই তালিকায় নায়িকাদের নাম একটু বেশিই শোনা যায়। এটা খাওয়া বারণ, ওটা খাওয়া বারণ এ তাদের নিত্যদিনের ব্যাপার। কিন্তু ঈদের ক’টা দিন ডায়েট মেনে চলতে রাজি নন শবনম বুবলী। তবে করোনার বিধিনিষেধ শতভাগ মেনে চলতে চান তিনি।
বুবলী বলেন, আমার ভীষণ ভালো লাগছে আমরা এখনো সুস্থ ও ভালো আছি। তবে আমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, গত তিন বছর কোভিড যাচ্ছে, আসছে। করোনার প্রভাব কিন্তু এখনো আছে। তাই নিজেদের ভালো রাখার জন্য সমস্ত বিধিনিষিধ মেনে ঈদ উদযাপন করবো।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
