রোববার বিকেলে দেশের সবচেয়ে বড় চামড়ার আড়ত রাজধানীর পুরান ঢাকার পোস্তায় গিয়ে দেখা যায়, সারি সারি পিকআপ ও ট্রাকে করে কোরবানির পশুর চামড়া আড়তে আসছে। তার অধিকাংশই গরুর চামড়া। খাসির চামড়ার ক্রেতা–বিক্রেতা উভয়ই কম। পোস্তার ছয়–সাতটি আড়তের সঙ্গে কথা বলে দেখা গেছে, তারা কেউ খাসির চামড়া কিনছে না। শুধু গরুর চামড়া কিনছে। তবে রাস্তার পাশে দাঁড়িয়ে দু–তিনজন ছোট ব্যবসায়ীকে ১০ টাকা দরে খাসির চামড়া কিনতে দেখা গেছে। পোস্তার চামড়া ব্যবসায়ী আবদুল হাই বলেন, ‘আমি ১০ টাকা দরে ছাগলের ৮০টি চামড়া কিনেছি।’
সায়েন্স ল্যাব এলাকাতেও ব্যবসায়ীরা গরুর চামড়াই বেশি কিনেছেন। সেখানে মাত্র তিনজনকে দেখা গেছে খাসির চামড়া কিনতে। কেরানীগঞ্জের দারুল মাআরীফ কওমি মাদ্রাসা থেকে চারটি খাসির চামড়া নিয়ে সায়েন্স ল্যাবে আসেন প্রতিষ্ঠানটির শিক্ষক মারুফ হোসেন। মাত্র ৫০ টাকায় সেগুলো বিক্রি করেন।
ফার্মগেট এলাকা থেকে আসা মৌসুমি চামড়া ব্যবসায়ী মিজানুর রহমান গরুর চামড়ার পাশাপাশি দুটি খাসির চামড়াও এনেছিলেন। কিন্তু ১০ টাকা দাম শুনে সেই চামড়া বিক্রি না করে সেখানেই রেখে যান।
হাজারীবাগের ট্যানারি মোড়েও খাসির চামড়ার এমন দাম দেখা গেছে। সেখানকার মৌসুমি ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন,আমি ১০ থেকে ১৫ টাকায় কিনছি খাসির চামড়া।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
