নিউজ ডেস্ক।।
আগের রাতের ও সকালের বৃষ্টিতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের আউটফিল্ড এখনো ভেজা। এ কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে যথাসময়ে শুরু হয়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দুই দলের মাঠে নামার কথা ছিল। কিন্তু এখনও টস অনুষ্ঠিত হয়নি।
এরই মধ্যে দুই দফা মাঠ ইন্সপেকশন করেছেন আম্পায়াররা। প্রথমে ৭টায়, এরপর ৭টা ৪৫ মিনিটে। পরের ইন্সপেকশন ৮টা ৩০ মিনিটে।
মাঠ ভেজা, টস হতে বিলম্ব
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডেতে গায়ানায় মাঠে নামার কথা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের। টস হওয়ার কথা ৩০ মিনিট আগে। কিন্তু প্রভিডেন্স স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় টস হতে বিলম্ব হচ্ছে। ৭টায় আউটফিল্ড ঘুরে দেখেছেন আম্পায়াররা। এরপর টস পিছিয়ে দেন।
আগের রাতের টানা বৃষ্টিতে মাঠ এখনো ভেজা। গায়ানায় বৃষ্টি নিত্যনৈমত্তিক ঘটনা। গতকাল দিনেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে বাংলাদেশ দলের অনুশীলন পণ্ডও হয়। মাঠ খেলার মতো উপযোগী হলেই আম্পায়াররা টসের সময় নির্ধারণ করবেন।
বাংলাদেশ ৮: ০ ওয়েস্ট ইন্ডিজ
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ বেশ প্রতাপশালী। নিজেদের দিনে তারা যে কাউকেই হারিয়ে দিতে পারে। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের জয়রথ তো চলছেই। শেষ ৮ ওয়ানডের একটিও জিততে পারেনি ক্যারিবিয়ানরা। ১০টির ভেতরে জয় মাত্র ১টি। এই সিরিজে বাংলাদেশ ফেবারিট।
প্রথম জয়ের খোঁজে বাংলাদেশ
টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সফরে কোনো ফরম্যাটেই এখনো জয় পায়নি বাংলাদেশ। পঞ্চাশ ওভারের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেটারদের সবচেয়ে পছন্দের ও স্বাচ্ছন্দ্যের ফরম্যাট। এই ফরম্যাটে বেশ আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে বাংলাদেশ। তাইতো সফরের শেষটা ভালো করতে মুখিয়ে অতিথিরা। গায়ানায় প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তামিম অ্যান্ড কোং।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
