এইমাত্র পাওয়া

দেখি সব পানি কিনা?

রাইসা জামান।।

১। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক) মোহাম্মদ নাসির উদ্দিন খ) আবুল কালাম শামছুদ্দীন

গ) কাজী আব্দুল ওদুদ ঘ)সিকান্্দার আবু জাফর

Sheikh Rasel

উত্তর: ক) মোহাম্মদ নাসির উদ্দিন

২। কোনটি শামছুর রহমানের রচনা?

ক) নিরন্তর ঘণ্টাধ্বনি খ) নির্জন স্বাক্ষর

গ) নিরালোকে দিব্যরথ ঘ) নির্বাণ

উত্তর: গ) নিরালোকে দিব্যরথ

৩। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ-

ক) ষড় + ঋতু খ) ষডূ + ঋতু

গ) ষট + ঋতু ঘ) ষট্্ + ঋতু

উত্তর: ঘ) ষট্্ + ঋতু

৪। ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটির কবি কে?

ক) ফররুখ আহমদ খ) আহসান হাবিব

গ) শামছুর রহমান ঘ) হাসান হাফিজুর রহমান

উত্তর: ক) ফররুখ আহমদ

৫। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

ক) সিংহাসন খ) ভাই-বোন

গ) কানাকানি ঘ) গাছপালা

উত্তর: খ) ভাই-বোন

৬। ‘বীরবল’- নিচের কার ছদ্মনাম?

ক) প্রমথ চৌধুরী খ) ধূজটি প্রসাদ মুখোপাধ্যায়

গ) সুধীন্দ্রনাথ দত্ত ঘ) নবীন চন্দ্র সেন

উত্তর: ক) প্রমথ চৌধুরী

৭। ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে?

ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় খ) মানিক বন্দ্যোপাধ্যায়

গ) সত্যেন সেন ঘ) সুকান্ত ভট্টাচার্য

উত্তর: ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৮। যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক) অনতিক্রম্য খ) অলঙ্ঘ্য

গ) দূরতিক্রম্য ঘ) দুর্গম

উত্তর: গ) দূরতিক্রম্য

৯। ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলা ভাষায় এসেছে-

ক) আরবী ভাষা থেকে খ) ফরাসী ভাষা থেকে

গ) হিন্দি ভাষা থেকে ঘ) উর্দু ভাষা থেকে

উত্তর: ক) আরবী ভাষা থেকে

১০। অপলাপ শব্দের অর্থ কী?

ক) অস্বীকার খ) মিথ্যা

গ) প্রলাপ ঘ) অসদালাপ

উত্তর: ক) অস্বীকার

১১। ‘ব্যাঙের সর্দি’- অর্থ কী?

ক) রোগ বিশেষ খ) সম্ভাব্য ঘটনা

গ) অসম্ভব ঘটনা ঘ) প্রতারণা

উত্তর: গ) অসম্ভব ঘটনা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.