এইমাত্র পাওয়া

৪ লাখ সরকারি পদ শূন্য

অনলাইন ডেস্ক।।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতর ও বিভাগে ৩ লাখ ৯২ হাজার ১১৭টি পদ শূন্য আছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন এ তথ্য জানান তিনি।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করেন।

ভোলা ২ আসনের আলী আজমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০ সাল থেকে বর্তমান পর্যন্ত বিসিএসের মাধ্যমে ৪১ হাজার ৫৬৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে। এ সময়ে প্রথম শ্রেণির নন ক্যডার পদে পাঁচ হাজার ১৪৩ জন, দ্বিতীয় শ্রেণির (১০-১২তম গ্রেড) সাত হাজার ১৬১ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার প্রেক্ষিতে কর্ম কমিশন ৯ম ও তদূর্ধ্ব গ্রেড চার হাজার ৬৫৮ জন এবং দ্বিতীয় শ্রেণির নন ক্যডার পদে ৪২ হাজার ৪০ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.