নিজস্ব প্রতিবেদক।।
“একটাই লক্ষ্য হতে হবে দক্ষ ” শ্লোগানে সারা দেশের ন্যায় বরিশালেও সম্পন্ন হলো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২২, বরিশাল অঞ্চলের সমাপ্তি হয়েছে আজ। ১৬ জুন বিকেল ৪টায় বরিশালের শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনা ও সহযোগিতায় এবং বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট ও সংশ্লিষ্ট অংশীজন,বরিশাল অঞ্চলের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক, উপজেলা পর্যায়ে ৩২৯ টি টিএসসি স্থাপন প্রকল্পের পরিচালক ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।
“ROLE Of TVET and Industry of Face IR-4 in Bangladesh ” বিষয়ে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ২০২২ সনের জাতীয় শিক্ষা সপ্তাহের দেশসেরা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন।
মূল প্রবন্ধে আইআর-৪, রোবট,উন্নত দেশের সাথে আমাদের পার্থক্য,কারিগরি শিক্ষার প্রসারে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে পরামর্শ ,কারিগরি শিক্ষার উজ্জ্বল ভবিষ্যৎ, বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির চিন্তাভাবনা সহ কারিগরি বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের গৃহীত পদক্ষেপ সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। মূল প্রবন্ধের উপর নিজের মতামত ও বিভিন্ন দিক তুলে ধরেছেন পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল জব্বার ও ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ হুমায়ুন কবির খান। তিনি বলেন,শিল্প ও কারখানায় দক্ষ ব্যক্তিদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে।
আলোচনার উপর প্রশ্নোত্তর পর্বে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের অবহেলিত ভোকেশনাল কোর্সের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ট্রেড ইন্সট্রাক্টর বিন- ই- আমিন ও বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির বিভাগীয় প্রধান মো.গাজী সাইফুল ইসলাম। কাচামালের সমস্যার কারনে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারিক ক্লাস না হওয়ার বিভিন্ন কারন তুলে ধরেছেন তিনি। উত্তরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিন আশার কথা শোনান। তিনি আরো বলেন,চীন ৩০ বছর সাধারণ শিক্ষা বন্ধ করে কারিগরি শিক্ষার উপর নির্ভরশীল ছিলো। আজ চায়না উন্নত। বাংলাদেশের কারিগরি শিক্ষা উন্নত করতে হলে চায়নার মতো পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন ভবিষ্যতে ভবন,কাচামাল সহ সব সমস্যার সমাধানের জন্য অতিরিক্ত সচিব ও আজকের প্রধান অতিথির মাধ্যমে সরকারকে এসব সমস্যার কথা জানাবো।
মুখ্য আলোচক হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব খোন্দকার আনোয়ার হোসেন সেমিনারের সংক্ষিপ্ততা নিয়ে প্রশ্ন তুলেন। তিনি বলেন,সবাইকে সচেতন করে উপজেলা পর্যায় পর্যন্ত এ রকম সেমিনার আয়োজন করার পরামর্শ দেন। অভিভাবকদের সচেতন করে তোলার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন। দেশকে উন্নত করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে তিনি জানান। বর্তমানে শিক্ষার মান নিয়েও তিনি হতাশা ব্যক্ত করেন। কারিগরি শিক্ষা নিয়েও তিনি সবসময় চিন্তা ভাবনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বরিশাল মেট্রোর পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত প্রলয় চিসিম বলেন,আমাদের সময় কারিগরি সুযোগ ছিলোনা। থাকলে আমি এ শিক্ষা নিতাম। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। সরকার এখন কারিগরি শিক্ষার উপর অনেক জোড় দিয়েছেন। কারিগরি শিক্ষা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। দেশের যুবসমাজকে কারিগরি শিক্ষায় আগ্রহী কর তোলতে হবে। ২০৫০ সালে আমাদের জনসংখ্যা হবে ২২ কোটি। তাদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে না পারলে উন্নয়ন অসম্ভব। তিনি বলেন,পুলিশ বাহিনীতেও কারিগরি শিক্ষায় দক্ষ লোক কাজ করছে। সাইবার অপরাধের সমাধান করছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
