নাজমুল হুদা।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। গতকাল সকাল ১১.৩০ মিনিটে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে খুলনা বিভাগীয় কমিমনার মোঃ ইসমাইল হোসেন এনডিসির সভাপতিত্বে বাছাই কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেন। বাছাই কমিটির অন্যান্য সদস্য ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ, উপপরিচালক মোস্তাফিজুর রহমান এবং মোঃ আঃ খালেক। পরবর্তিতে বিকাল ৫ টায় খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানকে সনদ এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সনদ বিতরণ অনুষ্ঠান সহকারী পরিচালক মোঃ এনামুল হকের উপস্থাপনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোস্তাফিজুর রহমান এবং মোঃ আঃ খালেক, খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রমুখ। প্রধান অতিথি বলেন শিক্ষার মান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক উন্নয়নে জাতীয় শিক্ষা সপ্তাহ বিশেষ ভূমিকা পালন করে এবং শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের উৎসাহিত করে। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টদের হাতে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসময় খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী এবং প্রতিষ্ঠান প্রধান গণ উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাগেরহাট -১ মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও গভর্ণিং বডির সদস্য বৃন্দ, ফকিরহাট প্রেস ক্লাব, রুপসা বাস মালিক সমিতি এবং বিভিন্ন সংগঠন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
