নাজমুল হুদা।
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট খুলনা অধ্যক্ষদের প্রশাসনিক ও ব্যবস্থাপনা প্রশিক্ষণের ২৬ তম ব্যাচের প্রশিক্ষণের অংশ হিসেবে ২২ জন অধ্যক্ষ সহ এইচএসটিটিআই এর কর্মকর্তাবৃন্দ শেখ হেলাল উদ্দীন কলেজ পরিদর্শন করেন। কলেজ পরিদর্শন শেষে কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারী অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাসের সঞ্চালনায় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়াম্যান স্বপন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনিস্টিটিউট খুলনর পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক ড. প্রদীপ কুমার মন্ডল। অংশগ্রহণকারী ২২ জন অধ্যক্ষ তাদের পরিচয় তুলে ধরেন। সভায় বক্তব্য রাখেন ড.শাহানাজ পারভীন অধ্যক্ষ তালবাড়িয়া ডিগ্রি কলেজ, শেখ হেলাল উদ্দীন কলজের সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মোঃ সিরাজুল ইসলাম। প্রধান অতিথি বলেন শেখ হেলাল উদ্দীন কলেজ দেখে আমরা অভিভুত, আমার দেখা সেরা কলেজ এটি।
সভাপতি বলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন সর্বদা এই কলেজের তত্বাবধান করেন, তিনি আরো বলেন এই কলেজ কেন্দ্রিক একটা সভ্যতা এখানে তৈরি হবে এটাই আমাদের চাওয়া। পরে সভাপতি কলেজের সকল স্থাপনা ঘুরিয়ে দেখান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
