এইমাত্র পাওয়া

নবম শ্রেণিতে বাদ পড়াদের রেজিস্ট্রেশনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক।।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অনলাইনে রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, ছবি পরিবর্তন ও প্রয়োজনীয় তথ্যাদি সংশোধনসহ করোনোসহ যেকোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। আগামী ২২ মে থেকে ২০ জুন পর্যন্ত বিলম্ব ফি ছাড়া শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে।

বুধবার (১৮ মে) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আবুল মনছুর ভূঞাঁর সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, বোর্ডের আওতাধীন অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/স্কুল অ্যান্ড কলেজ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতিপূর্বে শেষ হয়েছে।

আরও বলা হয়, কোভিড-১৯ মহামারিসহ অন্য যেকোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বিলম্ব ফি ছাড়া আগামী ২২ মে থেকে ২০ জুন পর্যন্ত নির্ধারণ করা হলো।

এ ধরনের বাদ পড়া শিক্ষার্থীদের নতুনভাবে রেজিস্ট্রেশন করণসহ ইতিপূর্বে অনলাইনে দাখিলকৃত রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তন, বিষয় কোড, ধর্ম, লিঙ্গ ও ছবি পরিবর্তনসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল তথ্যাদি সংশোধন করার সুযোগ দেওয়া হলো।

নতুন তারিখের পর পরবর্তী সময়ে কোনো অবস্থাতেই সংশোধন এবং বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না বলে অফিস আদেশে বলা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.