এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজে মুজিব নগর দিবস পালিত

নাজমুল হুদা।।

আজ সকাল ১১ টায় শেখ হেলাল উদ্দীন কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে ১৭ এপ্রিল মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উদযাপন পর্ষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক অপূর্ব লাল সাহার উপস্থাপনায় অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দীন মহম্মদ মোল্লা, মোঃ আমিনুক হক, কমলেশ চন্দ্র হালদার, দীপংকর রায়, সালমা খাতুন, আশেক আহমেদ, তপতি রানী ধর প্রমুখ। সভায় বক্তারা বলেন ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবসটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ‘মুজিবনগর’ হিসেবে নামকরণ করা হয়। দিবসটি সম্পর্কে শিক্ষার্থীদের ভালো ভাবেজানা প্রয়োজন এই কারনে পাঠ্য বইয়ে সংযোজন এখন সময়ের দাবী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.