শতভাগ উৎসব ভাতা এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ দিনের দাবি। এ দাবিতে আন্দোলন করছে দেশের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ১৩ টি সংগঠনের সমন্বয় গঠিত শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি। সম্প্রতি শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি মর্মে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যে শিক্ষক সমাজ হাতাশ হয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ।
আজ থেকে প্রায় ১৮ বছর আগে ২০০৪ সালে বেসরকারি শিক্ষকদেরকে ২৫% ও কর্মচারীদেরকে ৫০% উৎসব ভাতা দেয়া হয়েছিল। তারপর থেকে কত কিছুর পরিবর্তন হলো কিন্তু দুঃখের বিষয়, পরিবর্তন হলোনা শুধু উৎসব ভাতার। শতভাগ উৎসব ভাতা দিতে আর বাড়তি কয়টি টাকা ই বা লাগে। বেসরকারি শিক্ষকদের ঈদের আনন্দকে পরিপূর্ণতা দিতে এ কয়টি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কোনো বিষয় ই না। ইতিপূর্বে মাননীয় প্রধানমন্ত্রী স্বতঃপ্রণোদিত হয়ে ২০% বৈশাখী ভাতা দিয়েছেন। সরকারিদের ন্যায় বেসরকারি শিক্ষকদেরকেও বাৎসরিক ৫% ইনক্রিমেন্ট দিয়েছেন। শিক্ষকদের বেতন ভাতাও দ্বিগুণ করেছেন। শিক্ষার উন্নয়নেও গ্রহণ করেছেন ব্যাপক কর্মসূচি। সুতরাং বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার জন্য যে কয়টি টকা প্রয়োজন তা বর্তমান সরকারের কাছে কিছু ই না।
বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম আগুন। সব কিছুর দাম হু হু করে বেড়ে গেলেও বাড়েনি শিক্ষকদের বেতন। সামনে আসছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। পরিবার পরিজনদের নিয়ে দিনটি আনন্দে কাটানোর জন্য শতভাগ উৎসব ভাতার প্রয়োজনীয়তা অপরিসীম।
ইতিপূর্বে শতভাগ উৎসব ভাতার দাবিতে বেসরকারি শিক্ষকরা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, সংবাদ সম্মেলন, প্রেসক্লাবে ঈদের নামাজ আদায় সহ নানা কর্মসূচী পালন করেছেন। জাতীয় সংসদের ৬ জন সম্মানিত সদস্য বিষয়টি মহান সংসদেও তুলে ধরেছেন। এবার শিক্ষকরা আশা করেছিলেন হয়তো তারা শতভাগ উৎসব ভাতা পাবেন। কিন্তু সম্প্রতি শিক্ষা মন্ত্রীর এক বক্তব্যে হতাশ হয়েছেন বেসরকারি শিক্ষকরা। তারা এখনও আশাবাদী শিক্ষাবান্ধব বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষকদের নিরাশ করবেন না। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শতভাগ উৎসব ভাতার ঘোষণাটি শোনার জন্য।
লেখক –
মুহাম্মদ জসিম উদ্দীন
যুগ্ন মহাসচিব,
বাংলাদেশ মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরাম।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
