এইমাত্র পাওয়া

দেবনাথের দায়িত্ব নিলেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী

বাঘারপাড়া (যশোর) থেকে আজম খান।।

যশোর মেডিকেল কলেজে চাঞ্চ পাওয়া সেই মেধাবী ছাত্র কিশোর দেবনাথের পাশে থাকার আশ্বাস দিয়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী। বৃহস্পতিবার দুপুরে তার দপ্তরে কুশল বিনিময় শেষে এ আশ্বাস দেন তিনি। এসময় ভালো ফলাফল অর্জন করায় কিশোরের হাতে উপহার তুলে দেন ইউএনও আ.ন.ম আবুজর গিফারী।

মেডিকেল ভর্তি থেকে শুরু করে পরবর্তী সব ব্যয় কিভাবে জোগাড় করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন কিশোর দেবনাথ। এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে ইউএনও আ.ন.ম আবুজর গিফারীর। পরে কিশোরের সাথে যোগাযোগ করে কুশল বিনিময় শেষে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
গত মঙ্গলবার (৫ এপ্রিল) ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফলে যশোর মেডিকেল কলেজে চাঞ্চ পায় যশোরের বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের শালবরাট গ্রামের কেশব দেবনাথের ছেলে কিশোর দেবনাথ।
বাঘারপাড়ার ইউএনও আ.ন.ম আবুজর গিফারী জানান, ‘মেধাবী ছাত্র কিশোর দেবনাথ দরিদ্র পরিবারের সন্তান। তঁার বাবা পান বিক্রেতা।

দারিদ্রতাকে জয় করে যশোর মেডিকেল কলেজে চাঞ্চ পেয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পড়াশোনার জন্য তাকে অর্থিক সহায়তা ছাড়াও সকল ধরণের সহযোগিতা করা হবে।’##


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.