এইমাত্র পাওয়া

করোনায় মাধ্যমিক বিদ্যালয়ে ৬২ হাজার শিক্ষার্থী কমেছে

নিজস্ব প্রতিবেদক।।

করোনায় গত এক বছরে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কমেছে ৬১ হাজার। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে এক কোটি ১ লাখ ৯০ হাজার ২২ জন শিক্ষার্থী রয়েছে। ২০২০ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ২ লাখ ৫২ হাজারের বেশি। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) এই হিসাব মতে, গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থী কমেছে ৬১ হাজার ৯৭৮ জন। তবে কলেজ, মাদরাসা, কারিগরি ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

নবেইসের মতে, মাদরাসায় ২০২০ সালে শিক্ষার্থী ছিল ২৫ লাখ ৫৩ হাজার ৪৩৯ জন। ২০২১ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৫৬ হাজার ৫৯৯ জনে। এ ছাড়া ২০২০ সালের তুলনায় কারিগরিতে বেড়েছে এক লাখ ৪০ হাজার ৫০৫ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২০ সালে শিক্ষার্থী ছিল ১১ লাখ ৭২ হাজার ৯০১ জন। ২০২১ সালে এই সংখ্যা বেড়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থী রয়েছে ১২ লাখ ৩৩ হাজার ৫২৯ জন। কলেজ পর্যায়ে ২০২০ সালে শিক্ষার্থী ছিল ৪৬ লাখ ৩৫ হাজার ১২১ জন। ২০২১ সালে এসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ লাখ ৭৩ হাজার ৬১৪ জনে। দেশে মাধ্যমিক বিদ্যালয় আছে ২০ হাজার ২৯৪টি। গত এক বছরে বেড়েছে ২০০টির মতো স্কুল। সরকারি হিসাবে এক বছরে এই পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৬২ হাজার ১০৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশু শ্রম, বাল্যবিয়ে, এসএসসি ও এইচএসসিতে পাসের হার শতভাগ এবং পিইসি-জেএসসিতে পরীক্ষা না হওয়ায় মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বিপরীতে বেড়েছে উচ্চ শিক্ষা, মাদরাসা ও কারিগরিতে।
করোনার কারণে ২০২০ সালে পিইসি-জেএসসি ও এইচএসসি পরীক্ষা হয়নি, যার কারণে এসব ক্লাসে উত্তীর্ণের হার ছিল শতভাগ। ২০২১ সালে পিইসি-জেএসসির পরীক্ষা না হলেও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে, যে কারণে অন্য বছরের তুলনায় এই বছরও এসব পরীক্ষায় উত্তীর্ণের হার অনেক বেড়েছে। ফলে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। এ ছাড়া করোনার দুই বছর বার্ষিক পরীক্ষা ছাড়াই শিক্ষার্থীরা ওপরের ক্লাসে ওঠার সুযোগ পেয়েছে। এসব কারণে মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

এসব বিষয়ে শিক্ষাবিদ অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, শিক্ষার্থীর সংখ্যা বাড়া-কমার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে তারা শিখছে কিনা। করোনার কারণে কিছুটা প্রভাব তো পড়েছেই। এখন আমাদের শিখন ঘাটতি পূরণের দিকে মনোযোগী হতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.