মো লোকমান হোসেন, ব্রাক্ষনপাড়া থেকে :
কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শিদলাই গ্রামের দক্ষিণ পাশ্বে দিয়ে বয়ে যাওয়া প্রধান সড়কে ব্রীজ নিমার্ন কাজ শেষ হয়েছে।
শিদলাই গ্রামের প্রানের দাবি ছিল এই ব্রীজটি নির্মান। অথচ দেশ স্বাধীনের পর বিভিন্ন সময়ে যত সংসদ নির্বাচন হয়েছে ততবার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্বপ্নের এ ব্রীজ নির্মাণ হয়নি।বর্তমান জনবান্ধব সরকার ক্ষমতা আসার পর গ্রামবাসীর দাবিটি জোড়ালো হয় যার ফলে কুমিল্লা -৫ আসনের মাননীয় সাবেক আইনমন্ত্রী ও বর্তমান সরকারের কেন্দ্রীয় স্থায়ী কমিটির প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল মতিন খসরু এমপি তার নির্বাচনী ইশতিহার অনুযায়ী ব্রীজটি হওয়াতে গ্রামের জনসাধারনের মুখে হাসি ফুটেছে।
মেগা ব্রীজটির চুক্তিমূল্য ধরা হয়েছিল প্রায় ১ কোটি ২৯ লক্ষ টাকা।প্রকল্পের কাজ আরাম্ভ হয় ১২/০৬/২০১৭ তারিখে প্রকল্পটি শেষ হবার কথা ছিল ১২/০৬/২০১৮ তারিখে একটু দেরিতে হলেও স্বপনের ব্রিজটি বাস্তবায়ন হওয়াতে অত্র এলাকার সাধারন মানুষের মধ্যে ঈদের আমেজ বিরাজ করছে। তারা বর্তমান সরকারকে ধন্যবাদ দিয়ে স্থানীয় সংসদ সদস্যের অনেক প্রশংসা করেন।
উপজেলার প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম ও উপজেলার সহকারী প্রকৌশলী জনাব আনোয়ার বলেন সড়ক সংকীর্ণ ও যাতায়াত ব্যবস্হার ঘাটতি হওয়ার কারনে কিছুটা অসুবিধা হলেও যথাযথ সময়ে কাজ শেষ হওয়াতে আমরা অনেক খুশি।বড়ধুশিয়া হইতে দুলালপুর জিসি সড়কে শিদলাই গ্রামের ব্রীজটি চেইনেজ ১৬৭০ মিঃএ ৩৬.০৬ মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণকারী সংস্থা এলজিআইডি,কুমিল্লা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
