পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন হয়। বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি, ফিড ফর ফিউচার প্রকল্পের অধীনে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বানী কান্ত শিকদার। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প মনিটরিং কর্মকর্তা মিজানুর রহমান, আউট্রিম কো-অর্ডিনেটর মোঃ শরিফুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশন’র টেকনিক্যাল ডিরেক্টর রবিউল আমিন এবং বিদ্যালয়ের শিক্ষক ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
মেলায় প্রধান আকর্ষণ ছিল রান্না প্রতিযোগীতা। এছাড়াও বিভিন্ন স্টল গুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে কিছু শিক্ষনীয় বিষয় তুলে ধরা হয়। আমি পুষ্টিকর শাকসবজি ও ফল বিক্রি করি, বৈচিত্র্যময় ও পুষ্টিকর খাবার খেলে সুস্থ সুন্দর জীবন মেলে, টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য, পুরুষের মত নারীরাও সংসারে সমৃদ্ধি বাড়ায়, মাসিক কর্ণার, পুস্টি মাঠ, বাল্য বিবাহ প্রতিরোধ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ওয়াশ কর্ণার এবং নিরাপদ পানি,স্যানিটেশন ও স্বাস্থ্য বিধি ইত্যাদি আলাদা স্টলের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক মো.নাসির উদ্দিন বলেন, কিশোর-কিশোরী মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
