নিজস্ব প্রতিবেদক।।
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তৃতীয় ধাপের ভর্তি শেষে আরো দুটি আসন শূন্য রয়েছে।
সেই হিসেবে এখন পর্যন্ত ছয়টি অনুষদে মোট ৪৩১টি আসনের বিপরীতে মোট ৪২৯ জন ভর্তি সম্পন্ন করেছে এবং কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১ টি ও মাৎস্যবিজ্ঞান অনুষদে ১ টি আসন শূন্য রয়েছে।
সিকৃবি ডিন কাউন্সিল ও ভর্তি পরীক্ষা কমিটি-২০২১ এর আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন তৃতীয় ধাপের ভর্তি শেষে জানান, ৬ টি অনুষদের মধ্যে আজ কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ১ জন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ৯ জন এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইন্জিনিয়ারিং অনুষদে ১ জনসহ মোট ১১ জন ভর্তি হয়েছে। সেই হিসেবে একটি আসন শূন্য থাকার কথা থাকলেও আজ মাৎস্যবিজ্ঞান অনুষদে একজন একজন ভর্তি বাতিল করায় মোট দুটি আসন শূন্য রয়েছে। শূন্য আসনে ভর্তির ব্যপারে সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি। তবে অপেক্ষমান তালিকা থেকে দুটি শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে খুব দ্রুত।
কবে নাগাদ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে এমন প্রশ্নের জবাবে খুব দ্রুত ক্লাস শুরুর পরিকল্পনার পাশাপাশি তিনি জানান, এখন পর্যন্ত যতজন শিক্ষার্থী ভর্তি হয়েছে তাদেরকে নিয়েই আগামী মাসের ১০ তারিখ ওরিয়েন্টেশন অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। তবে এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার জানা যাবে বলে উল্লেখ করেন তিনি।
গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ২০২০-২০২১ সালের ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার পর উক্ত বিশ্ববিদ্যালয় ব্যতীত কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের আর কোন সুযোগ থাকবে না। এছাড়াও ৪র্থ ধাপে শূন্য আসনে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে বলেও জানা যায়। এক্ষেত্রে ৪র্থ ধাপের ভর্তি কবে হবে তা জানতে আরো অপেক্ষায় থাকতে হবে অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
