Tag Archives: শিক্ষা

সড়ক অবরোধ করে নার্সিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরঃ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রায় ঘণ্টাব্যাপী জয়দেবপুর – শিববাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজটের, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, …

বিস্তারিত পড়ুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনীঃ স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়নসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সোয়া ১২টায় ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকে পদযাত্রা করে মহাসড়কের ফেনী ফ্লাইওভার অংশে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় ৪০ মিনিট তারা সেখানে অবস্থান করেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট …

বিস্তারিত পড়ুন

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সং ঘ র্ষ

ঢাকাঃ উদ্ভাস কোচিং সেন্টারে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা ক্লাস করেন। সেখানে তিনদিন আগে আইডি কার্ড নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। ওইদিন শিক্ষার্থীদের মধ্যে চড়থাপ্পড়ের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে গত পরশু দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুই …

বিস্তারিত পড়ুন

পিএসসিতে নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার

ঢাকাঃ বড়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য সংখ্যা। এই সংস্থায় আরও ৩ জন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। বর্তমানে পিএসসির সদস্য সংখ্যা ১৫। এই নিয়োগের ফলে পিএসসির সদস্য সংখ্যা ১৮ তে দাঁড়াল। বুধবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ, ভর্তি শুরু কাল

ঢাকাঃ ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শূন্য আসনের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে বিভাগ মনোনীত শিক্ষার্থীদের নামও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফলাফল দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি পরিশোধ করে …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনী ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ

ফেনীঃ ফেনী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ব্যক্তিগত কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। এদিকে সোমবার (১৮ আগস্ট) থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক …

বিস্তারিত পড়ুন

এসএসসির খাতা মূল্যায়নে অবহেলায় ৭১ শিক্ষককে কালো তালিকাভুক্ত

ঢাকাঃ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার খাতা মূল্যায়নে অবহেলার ও দায়িত্বহীনতার অভিযোগে ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এসব শিক্ষকেরা বোর্ডের নিয়ন্ত্রণাধীন আগামী পাঁচ বছর কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। …

বিস্তারিত পড়ুন

জাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে নির্বাচন কমিশনের চিঠি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনা মোতায়েন চেয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিদুল আলম বলেন, জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বিভিন্ন পদক্ষেপ …

বিস্তারিত পড়ুন

ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সংক্রান্ত নতুন নির্দেশনা

ঢাকাঃ চলতি আগস্ট মাস থেকে এমপিও-এর অর্থ ইএফটি-তে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করবেন। এ ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ইএফটিতে শিক্ষক-কর্মচারীদের বেতন সরাসরি তাদের হিসাব নম্বরে পাঠানো হতো। তবে আগস্ট মাস থেকে প্রত্যেক শিক্ষক-কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে প্রাপ্য এমপিও- এর অর্থ …

বিস্তারিত পড়ুন

একাদশে ভর্তি: জিপিএ-৫ পেয়েও প্রথম ধাপে কলেজ পাননি পৌনে ৬ হাজার শিক্ষার্থী

ঢাকাঃ একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তিতে প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে আবেদন করেও কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে রয়েছেন জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন। এছাড়া দেশের ৩৭৮টি কলেজ ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি। আর ১০টি কলেজে কেউ ভর্তির জন্য পছন্দক্রম …

বিস্তারিত পড়ুন