এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ, ভর্তি শুরু কাল

ঢাকাঃ ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ মাইগ্রেশনের দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে শূন্য আসনের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে বিভাগ মনোনীত শিক্ষার্থীদের নামও প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফলাফল দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, যেসব শিক্ষার্থীর বিষয় পরিবর্তন হয়েছে, তাদের অনলাইনে ৫০ টাকা মাইগ্রেশন ফি পরিশোধ করে পেমেন্ট স্লিপের কপি নতুন বিভাগে জমা দিতে হবে। অন্যদিকে নতুন বিভাগে ভর্তির মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ভর্তি ফি পরিশোধ করে মূল মার্কশিটসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্দেশনা অনুযায়ী সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

ভর্তি সাক্ষাৎকার শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট)। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ওইদিনই। বিজ্ঞান ইউনিটে সাক্ষাৎকার নেওয়া হবে আগামী ২৫ আগস্ট।

সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র

১. ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।

২. এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষার একাডেমিক মূল ট্রান্সক্রিপ্ট।

৩. কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা অনুযায়ী অনলাইনে জমা দেয়া ফি-এর রশিদ।

৪. অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রমের প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর মোবাইল নম্বর ও স্বাক্ষর দিতে হবে)।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় পরামর্শ

সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহ ডিন অফিসে জমা রাখা হবে। এগুলো জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তীতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.