এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

ডাকসু নির্বাচন: কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করলেন ভিপি প্রার্থী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপি ও দলীয় আধিপত্য বিস্তারের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে টিএসসিতে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের এই প্রার্থী। ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে ভোট …

বিস্তারিত পড়ুন

অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। …

বিস্তারিত পড়ুন

‘শিবিরের নির্বাচন মানি না’ স্লোগানে উত্তাল টিএসসি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্র প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হলেও বাকিদের দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন অনেক প্রার্থী। উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হয়েছে। এর প্রতিবাদে বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ দেখিয়েছে …

বিস্তারিত পড়ুন

চাকসু নির্বাচনের আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় ১১ সেপ্টেম্বর

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় সভা ডেকেছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. …

বিস্তারিত পড়ুন

জাকসু নির্বাচনে অমর্ত্যকে অংশ নিতে অনুমতি দিতে নির্দেশ

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) পদে নির্বাচনে অমর্ত্য রায়কে অংশ নিতে অনুমতি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার বেলা একটার দিকে …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধি, শিক্ষা অধিদপ্তরের ৯টি জরুরি নির্দেশনা

ঢাকাঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ৫০ জনের কম এবং ৫০ থেকে ১০০ শিক্ষার্থী বিশিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে জরুরি ৯টি নির্দেশনা জারি করেছে। শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান, এনডিসি স্বাক্ষরিত এ নির্দেশনা দেওয়া হয়েছে। জরুরি ৯টি নির্দেশনা— ১. সার্বক্ষণিক যোগাযোগ: …

বিস্তারিত পড়ুন

জাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ

ঢাকাঃ আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। শেষ সময়ে ব্যাস্ত সময় পার করছে প্রার্থীরা। গত ২৯ আগস্ট সন্ধ্যা থেকে শুরু হয়ে চলা প্রচারণা আজ ৯ সেপ্টেম্বর শেষ হচ্ছে। প্রায় দুই সপ্তাহ সময় ধরে চলা প্রচারণা যেন উৎসবের আমেজ তৈরি করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রার্থীদের …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ডাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের সঙ্গে এক করে দেখা যাবে না। তবে ডাকসু ও জাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে জাতীয় নির্বাচনের মডেল হিসেবে …

বিস্তারিত পড়ুন

ডাকসু নির্বাচনে লাইভ করার সময় হার্ট অ্যাটাকে সাংবাদিকের মৃ-ত্যু

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় হার্ট অ্যাটাকে তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের …

বিস্তারিত পড়ুন

শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোটপ্রচারণা নিয়ে দুপক্ষের উত্তেজনা

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় লাইনে দাঁড়িয়ে কয়েকজন প্রার্থী ভোট চাচ্ছিলেন, যা নিয়ে অন্য পক্ষ আপত্তি জানালে বাকবিতণ্ডা শুরু হয়। প্রক্টরিয়াল টিম ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। …

বিস্তারিত পড়ুন