চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত খসড়া আচরণ বিধিমালা নিয়ে মতবিনিময় সভা ডেকেছে নির্বাচন কমিশন। আগামী বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চাকসু ও হল সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর জন্য ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ১১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের সসমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
