এইমাত্র পাওয়া

Tag Archives: মাদ্রাসা

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন মাসের এমপিও’র চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুন-২০২৫ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ১০ জুলাই  ২০২৫ খ্রিষ্টাব্দের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। বুধবার (০৯ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক (অর্থ) ড. কে এম মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

নিষিদ্ধ হিযবুত তাহরীরের প্রচারণা: মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতন করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ন্যারেটিভস বা প্রচারণার বিপরীতে কোরআন ও হাদিসের আলোকে সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার (৭ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা …

বিস্তারিত পড়ুন

ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তর আবেদন শুরু, মাদ্রাসা কোডসহ তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর এমপিওভুক্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার (৮ জুলাই)। যা চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। www.tmed.gov.bd, www.dme.gov.bd ও www.banbeis.gov.bd ওয়েবসাইটে প্রদর্শিত লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। এদিকে মঙ্গলবার (৮ জুলাই) এমপিওভুক্তির …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ৫ম দিনে অনুপস্থিত ২৪৩০৩, পরীক্ষার্থী বহিষ্কার ৪৪, পরিদর্শক বহিষ্কার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী। এদিন অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৪ পরীক্ষার্থী। এছাড়া চারজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন। সোমবার (৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

২০২৬ সালে আরও ৫শ’ মাদ্রাসায় চালু হচ্ছে কারিগরি শিক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী বছর আরো ৫শ’ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।  শনিবার (৫ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান …

বিস্তারিত পড়ুন

যে সকল শর্ত পূরণ হলে হবে ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত করার জন্য  ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.tmed.gov.bd) অথবা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dme.gov.bd) অথবা বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর ওয়েবসাইট (www.banbeis.gov.bd)-এ Online Ebtedie MPO Application শিরোনামে প্রদর্শিত লিংক …

বিস্তারিত পড়ুন

হাটহাজারীতে পানি ডিঙ্গিয়ে স্কুলে যেতে হয় শিক্ষার্থীদের, দেখার কেউ নেই

চট্টগ্রামঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর মেহেরনেগা উচ্চ বিদ্যালয়, দারুল মোস্তফা দাখিল মাদ্রাসা, হেলাল চৌধুরী নুরানি মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মদনহাট নামার বাজার এলাকার ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ প্রতিদিন সড়কে জমে থাকা পানি ডিঙ্গিয়ে যার যার কর্মস্থলে যেতে হয়। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এ দুর্ভোগে থাকলেও তা দেখার কেউ নেই। সরেজমিন …

বিস্তারিত পড়ুন

সড়কে প্রাণ গেলো আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপকের

কক্সবাজারঃ কক্সবাজারের চকরিয়া উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুল মান্নান (৪৫)। এ ঘটনায় মান্নানের স্ত্রী, শিশুসন্তান ও অটোরিকশার চালক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যাওয়ার পথে ওই যাত্রীর মৃত্যু হয়। এর …

বিস্তারিত পড়ুন

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদন শুরু ৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার এমপিওভুক্তির অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৮ জুলাই, যা চলবে ১৫ জুলাই পর্যন্ত। আজ বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. আব্দুল হান্নান। এর আগে ৩ থেকে ১০ …

বিস্তারিত পড়ুন

৬ কোটি ২২ লাখ টাকা অনুদান পাচ্ছে মাদ্রাসা ও কারিগরির ১২ হাজার ৪৮২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ইবতেদায়ী থেকে ফাজিল, ভোকেশনাল থেকে ডিপ্লোমায় অধ্যয়নরত ১২ হাজার ৪৮২ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদান দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ১২ হাজার ৪৮২ জন শিক্ষার্থীর অনূকুলে ৬ কোটি ২২ লাখ ৫০ হাজার  টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বাজেট শাখা।  সোমবার (৩০ জুন) কারিগরি ও মাদ্রাসা …

বিস্তারিত পড়ুন