এইমাত্র পাওয়া

২০২৬ সালে আরও ৫শ’ মাদ্রাসায় চালু হচ্ছে কারিগরি শিক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী বছর আরো ৫শ’ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। 

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ও বৃত্তিমূলক শিক্ষা-প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারণা বিষয়ক সিলেট বিভাগীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথির বক্তৃতায় সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪০ লক্ষ শিক্ষার্থী রয়েছে। কিন্ত, প্রতি বছর ১০ লক্ষ শিক্ষার্থী বেকার হচ্ছে। কারিগরি ধারায় রয়েছে ১৭ লক্ষ শিক্ষার্থী। মাদ্রাসায় রয়েছে ৩০ লক্ষ শিক্ষার্থী। এখানেই অনুমান করা যায় কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা কতটুকু বেশি। আগামী বছর আরো ৫শ’ মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে বলে তিনি জানান।

তিনি বলেন, শিক্ষার মনোন্নয়নের জন্য শিক্ষকদের প্রত্যয়ী হতে হবে। নৈতিক দিক দিয়ে আমাদের আরো শক্ত হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগিতার মাধ্যমে শুধু এ প্লাস বাড়ালেই হবে না। শুধু শিক্ষিত হলেই হবে না, পাশাপাশি দক্ষ হতে হবে। তাহলে বেকারত্ব কমবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে ৩০-৪০ বছর যাবত কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অবহেলিত ছিলো। যা চরম আত্নঘাতি। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষাকে শতকরা ৩০ শতাংশে নিয়ে আসতে হবে। প্রত্যেক উপজেলায় সরকার একটি করে টেকনিক্যাল কলেজ করবে। তা বাস্তবায়ন করতে হলে শিক্ষকদেরকে আন্তরিক হতে হবে।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। দেশে শিক্ষার মান আরো উন্নত করতে হলে শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামুলক করতে হবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তর সিলেটের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ রিহান উদ্দিন, পরিচালক (কারিকুলাম) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড প্রকৌশলী মো. আনোয়ারুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, সুনামগঞ্জ (রুটিন দায়িত্ব) মো. রেজাউল করিম।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading