এইমাত্র পাওয়া

এইচএসসির ৫ম দিনে অনুপস্থিত ২৪৩০৩, পরীক্ষার্থী বহিষ্কার ৪৪, পরিদর্শক বহিষ্কার ৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমান পরীক্ষার পঞ্চম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী। এদিন অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৪ পরীক্ষার্থী। এছাড়া চারজন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।

সোমবার (৭ জুলাই) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ লাখ ৪৯ হাজার ২৪০ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ৪১৬জন। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ২০ পরীক্ষার্থীকে।

এর মধ্যে ঢাকা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ৪৪৬৫ জন, রাজশাহীতে ২ হাজার ৩২৯ জন, কুমিল্লায় ১ হাজার ৬৩৯ জন, যশোরে ২ হাজার ২৩১ জন, চট্টগ্রামে ১ হাজার ৪৯৬ জন, সিলেটে ১ হাজার ১৫৫ জন, বরিশালে ১ হাজার ২০৫ জন, দিনাজপুরে ১ হাজার ৫৫৫ জন ও ময়মনসিংহে ১ হাজার ৩৪১ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় সারাদেশে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৪ হাজার ৩৮২ জন। তাদের মধ্যে অংশ নেন ৭৯ হাজার ৪৯৩ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৮৮৯ জন। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ১০ পরীক্ষার্থীকে।

কারিগরি বোর্ডের অধীনে  হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, রসায়ন-২, অর্থনীতি  বিষয়ের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১ লাখ ৩ হাজার ৬৩৩ জনের। তবে এদিন অনুপস্থিত ছিলেন ১ হাজার ৯৯৮ জন। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ১৪ পরীক্ষার্থীকে। এছাড়া  ৪ জন পরিদর্শকও বহিষ্কার হয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading