Tag Archives: জাবি

জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক ছায়েদুর

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ‘২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রচলিত পালাক্রম নীতি অনুযায়ী ফজিলতুন্নেসা হলের প্রভোস্টকে প্রভোস্ট …

বিস্তারিত পড়ুন

ভবন নির্মাণে সুষ্ঠু পরিকল্পনা চান জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ করে পরিকল্পিত ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বুধবার (২৯ মে) দুপুর ১টায় শহিদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া সোহাগি সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় …

বিস্তারিত পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: রেজিস্ট্রারের চুক্তিভিত্তিক নিয়োগ নির্দেশনা লঙ্ঘন

জাবি: বিধি মোতাবেক চাকরির মেয়াদ শেষ হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার আবু হাসানকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধস্তন ডেপুটি রেজিস্ট্রারদের বঞ্চিত করে এ ধরনের চুক্তিভিত্তিক নিয়োগকে নির্দেশনা লঙ্ঘন বলে মনে করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)৷ মঙ্গলবার (২৮ মে) এক অফিস আদেশে জানানো হয়, ২৫ …

বিস্তারিত পড়ুন

সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হলেন জাবি অধ্যাপক

জাবি: সার্ক কালচারাল সেন্টারের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন। তার এ কৃতিত্বপূর্ণ অর্জনে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

গ্রীষ্ম ও ঈদের ২২ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

জাবি: পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ২২ দিনের ছুটি পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৩০ মে থেকে ছুটি শুরু হয়ে ২০ জুন শেষ হবে। রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে …

বিস্তারিত পড়ুন

জাবিতে কোটায় ভর্তির তালিকা প্রকাশ, ভর্তি শুরু ২৩ মে

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আগামী ২৩ মে থেকে ভর্তি শুরু হবে। কোটায় আবেদন করা শিক্ষার্থীদের প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (১৫ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ …

বিস্তারিত পড়ুন

বাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তার অভিযোগ

জাবিঃ ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার (১৫ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে মৌমিতা পরিবহনের ১৬টি বাস আটক করে রেখেছে ভুক্তভোগী ওই ছাত্রীর সহপাঠীসহ একদল শিক্ষার্থী । মঙ্গলবার (১৪ মে) …

বিস্তারিত পড়ুন

আট বছর পর জাবিতে ডিন নির্বাচন, বিজয়ী যারা

জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দীর্ঘ ৮ বছর পর ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শিক্ষকদের ভোটে আগামী দুই বছরের জন্য চার অনুষদে চারজন ও দুই অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজনসহ মোট ছয়জন নতুন ডিন নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত ডিনদের মধ্যে-কলা ও মানবিক অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদে …

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তিসহ ভর্তি করাবে জাবি

জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ ভর্তি করানো হবে বলে জানিয়েছেন জাবির জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মহিউদ্দিন। তিনি জানান, জাবি কর্তৃপক্ষ ফিলিস্তিনের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ দিতে আগ্রহী। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে বারোটায় ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের উপ-প্রধান জিয়াদ এম. এইচ. হামাদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ড. …

বিস্তারিত পড়ুন

সর্বজনীন পেনশন নয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো চায় জাবি শিক্ষকরা

জাবিঃ সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিএনপি পন্থি শিক্ষকরা। মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে ‌‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা সর্বজনীন পেনশন স্কিমকে বৈষম্যমূলক …

বিস্তারিত পড়ুন