গ্রীষ্ম ও ঈদের ২২ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

জাবি: পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ২২ দিনের ছুটি পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৩০ মে থেকে ছুটি শুরু হয়ে ২০ জুন শেষ হবে।

রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। শ্রেনিকার্যক্রম ৩০ মে থেকে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ৩০ মে হতে ৪ জুন পর্যন্ত এবং ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন হতে ২০ জুন পর্যন্ত বন্ধ থাকবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.