ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় অটোরিকশায় ট্রাক্ ধাক্কা দিলে ফারহানা সরকার নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার কালিতলায় দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনরাজধানীতে বদরুন্নেসা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার
ঢাকাঃ রাজধানীর কদমতলী শাহজালাল আবাসিক এলাকার একটি বাসায় মোছা. জান্নাতুল ফেরদৌসী (১৮) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরের দিকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। কদমতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুর রহমান জানান, কদমতলীর শাহজালাল আবাসিক এলাকায় একটি …
বিস্তারিত পড়ুনববির নবনিযুক্ত কোষাধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি শিক্ষকদের
বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত কোষাধ্যক্ষ কর্নেল (অব). আবুহেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। শিক্ষকরা বলেন, বিতর্কিত, দুর্নীতিগ্রস্ত ও বিশ্ববিদ্যালয় ধারণার সাথে অসঙ্গতিপূর্ণ পেশাজীবী অবসরপ্রাপ্ত …
বিস্তারিত পড়ুনদুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পর সেই প্রধান শিক্ষককে বদলি করা হলো
পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের পরই সেই শিক্ষক আল-আমিন বিশ্বাসকে বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস। জানা গেছে, গত ২৬ নভেম্বর শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত এক আদেশে তাকে উপজেলার ১৬নং লালুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় বদলি …
বিস্তারিত পড়ুনওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ২ পদক অর্জন
ঢাকাঃ তুরস্কে আয়োজিত বিশ্বের অন্যতম সম্মানজনক রোবটিকস প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৪’-এ অংশ নিয়ে বাংলাদেশের দু’টি দল ব্রোঞ্জ পদক অর্জন করেছে। পদকপ্রাপ্ত দল দুটি হলো- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থী আফিয়া হুমায়রার নেতৃত্বাধীন দল ‘সাইবার স্কোয়াড’ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আনজুম পুষ্পর নেতৃত্বাধীন দল …
বিস্তারিত পড়ুনভারতীয় উগ্রবাদের বিরুদ্ধে জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ
ঢাকাঃ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলের নেতৃত্ব দিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় …
বিস্তারিত পড়ুনআবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর বরখাস্ত
রংপুরঃ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ …
বিস্তারিত পড়ুনস্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি
ঢাকাঃ স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবি জানিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী পরিষদ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে শিক্ষকরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও …
বিস্তারিত পড়ুনদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল
ঢাকা: ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সারাদেশের মানুষ। একইসঙ্গে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। সোমবার (২ ডিসেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের …
বিস্তারিত পড়ুনএইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা
ঢাকা: উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার (২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল